,

নানা সমস্যায় জর্জরিত ব্রাহ্মনবাড়িয়ার বক্ষব্যাধি হাসপাতালটি

news-image

তৌহিদুর রহমান নিটল ,ব্রাহ্মনবাড়িয়া : সমস্যা নিয়েই চলছে পূর্বাঞ্চলের অন্যতম ব্রাহ্মনবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতাল। ২০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে নানা সমস্যা বিরাজ করছে। আই সি ইউ সুবিধা ও প্রয়োজনীয় জনবল না থাকায় মুমূর্ষ রোগীদের যথাযথ সেবা দেয়া যাচ্ছে না। অভিযোগ রয়েছে রাতে বাইরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় হাসপাতাল চত্বরে বখাটেদের উৎপাত চলে। এতেকরে ডাক্তার ও রোগীদের আতংকে থাকতে হয়। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলে জনস্বাস্থ্য রক্ষায় হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

১৯৬৪ সালে ব্রাহ্মনবাড়িয়া শহরের মেড্ডায় প্রতিষ্ঠিত হয় বক্ষব্যাধি হাসপাতাল। ১শ ৮ শতক জায়গার উপর প্রতিষ্ঠিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে ২ জন চিকিৎসক, ৪ জন নার্স ৩ জন ওয়ার্ড বয় রয়েছে। টিবি ছাড়াও এ্যাজমা রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয় এখানে। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও পার্শ্ববর্তী নরসিংদী, হবিগঞ্জ, রায়পুরা মৌলভী বাজার থেকে রোগী এসে চিকিৎসার জন্য ভর্তি হয়। অবস্থা গুরুতর না হলে রোগীরা সচরাচর এখানে চিকিৎসা নিতে আসেন না। আবার অনেকেই প্রাথমিক চিকিৎসা নেয়ার পর অসচেতনতার কারনে পুণরায় চিকিৎসা নেন না।

সংশ্লিষ্টরা বলছেন, লোকলজ্জা ও বহুবিধ কারণে রোগীর সংখ্যা কিছুটা কম। বর্তমানে ১০ জন রোগী রয়েছে হাসপাতালে। এছাড়া যক্ষার মত সংক্রামক রোগ বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও জনবলের অভাবে ব্যাহত হচ্ছে এর কার্যক্রম। শূন্য রয়েছে একাধিক পদ। হাসপাতালের নিজস্ব কোন নিরাপত্তারক্ষী না থাকায় আতংকে দিন কাটছে চিকিৎসকসহ রোগীদের। সন্ধ্যা ঘনিয়ে এলেই গুরুত্বপূর্ণ হাসপাতালটির সীমানা প্রাচীরের ভেতরে জমে উঠে বখাটে ও নেশাগ্রস্থদের উৎপাত। ফলে অনেকটা নিরাপত্তহীনতায় ভুগেন কর্মকর্তারা। তারা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন

এ বিষয়ে হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ফৌজিয়া জাফরিন জানান আই সি ইউ সুবিধা ও প্রয়োজনীয় জনবল না থাকায় মুমূর্ষ রোগীদের যথাযথ সেবা দেয়া যাচ্ছে না । তাছাড়া নেশাগ্রস্তদের উৎপাতে সব সময় রোগী সহ চিকিৎসকদের আতংকে থাকতে হয়।

সেবার পরিধি বাড়ানোসহ চিকিৎসক ও রোগীদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যাবস্থায় দাবী ভ’ক্তভোগীদের।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী