,

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন গেইল

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ফরম্যাটের ‘ইউনিভার্স বস’ তিনি। টেস্ট কিংবা ওয়ানডেতেও কম যান না। তিনিই পৃথিবীর একমাত্র ব্যাটসম্যান; যার তিন ফরম্যাটেই ডাবল সেঞ্চুরির অবিশ্বাস্য রেকর্ড আছে। এবার চলতি বছর ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেললেন ‘ক্যারিবীয় দানব’ খ্যাত ক্রিস গেই।

গত বছরের জুলাইয়ের পর প্রথমবারের মতো বুধবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নামবেন ৩৯ বছর বয়সী এই হার্ড-হিটিং ওপেনার। ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৮৪টি ওয়ানডেতে গেইল ৯৭২৭ রানের মালিক। ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে টপ অর্ডারে প্রতিপক্ষ বোলারদের জন্য সবসময়ই ত্রাস হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। ব্যাট হাতে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তার নিজের মধ্যেই একটি ‘ইউনিভার্স বস’ এর ইমেজ গড়ে উঠেছিল।

অবসরের ঘোষণা দিতে গিয়ে ক্রিকইনফোকে গেইল বলেছেন, ‘তোমরা একজন অসাধারণ মানুষের দিকে চেয়ে আছ সবসময়। আমি বিশ্বসেরা একজন ক্রিকেটার। অবশ্যই এখনো আমি ‘ইউনিভার্স বস’। এটা কখনই পরিবর্তন হবেনা। মৃত্যু পর্যন্ত আমি এটা সঙ্গে নিয়ে যাব।’

ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক কিংবদন্তী ব্রায়ান লারার রানকে টপকে যেতে গেইলের প্রয়োজন আরো ৬৭৭ রান। ক্যারিয়ারে পঞ্চম বিশ্বকাপে খেলতে নেমে তিনি এই মাইলফলক স্পর্শ করতে চান। আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপের আসর। ৩১ মে পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

গেইল বলেন, ‘বিশ্বকাপ জিততে পারলে তা হবে রূপকথার গল্পের সমাপ্তির মতো। দলের তরুণরাও আমার জন্যই এই বিশ্বকাপ জিততে চায়। তরুণদের পাশাপাশি আমিও এই শিরোপা জয়ে অবদান রাখতে চাই।’

২০১৪ সালে সর্বশেষ টেস্ট খেলার পর মূলত টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে গেইল নিজেকে গড়ে তুলেছিলেন। অতি সম্প্রতি বিপিএলে খেলে গেছেন। তবে রংপুর রাইডার্সের জার্সিতে এবার তিনি পুরোপুরি নিষ্প্রভ ছিলেন। ওয়ানডে থেকে অবসর নিলেও গেইল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। দুই বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপই মূলত তার শেষ লক্ষ্য বলে ইঙ্গিত পাওয়া গেছে।

এ সম্পর্কে গেইল বলেছেন, ‘আমি এখনো ফিট আছি। শারিরীক ভাবে সুস্থ আছি। এর মাঝে কিছু ওজনও কমেছে। অনুশীলনে তরুণদের সাথে প্রতিদ্বন্দিতা করতে ভালোই লাগে। এখনো খেলার মানসিকতা আমার মধ্যে আছে। এখনো আমি বিষয়টি উপভোগ করছি।

১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে গেইল ২৩টি ওয়ানডে সেঞ্চুরি করেছেন। এর মধ্যে চার বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপের ডাবল সেঞ্চুরিটি অন্যতম।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর