,

হিজড়াদের ওপর হজ পালনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

news-image

অনলাইন ডেস্ক : দু’দিনের সফরে বর্তমানে পাকিস্তানে রয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। পাকিস্তান সফরে আসায় সৌদি যুবরাজকে স্বাগত জানিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষ তথা হিজড়ারা। এ সময় হজ ও ওমরাহ পালনে হিজড়াদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা।

পবিত্র হজ এবং ওমরাহ পালনে সুযোগ দিতে যুবরাজ সালমানের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের হিজড়া সম্প্রদায়।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় পাকিস্তান পৌঁছেন। এই সফরকে ঘিরে সমাবেশের আয়োজন করে দেশটির তৃতীয় লিঙ্গের মানুষেরা। হিজড়াদের ভিসা নিষেধাজ্ঞা বাতিল করতে বিন সালমানকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা।

প্রসঙ্গত, সৌদি আরবের আইন অনুযায়ী, কেবলমাত্র পুরুষ ও নারীরা হজ এবং ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ভিসায় তৃতীয় লিঙ্গের মানুষেরা আবেদন করতে পারেন না। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর