,

শেষ ওয়ানডে দলে মুমিনুল

news-image

স্পোর্টস ডেস্ক : মুমিনুল হককে ওয়ানডে দলে সুযোগ দেওয়ার জন্য অনেক কথাবার্তা-লেখালেখি হয়েছে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে দলে সুযোগ পেয়েছেন তিনি। তবে সেটি মুশফিকুর রহিম আর গত দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করা মোহাম্মদ মিঠুনের বিকল্প হিসেবে! ইতিমধ্যেই সিরিজ হেরে বসা বাংলাদেশ দলে এখন চোটের মিছিল। সাকিবের পর চোটাক্রান্ত হয়েছেন মুশফিক আর মিঠুন। তাদের খেলা নিয়ে বিস্তর সন্দেহ দেখা দিয়েছে।

অবশ্য মোহাম্মদ মিঠুনের চোটের খবর পুরোনো, নতুন যোগ হয়েছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মোহাম্মদ মিঠুন। প্রথম দুই ম্যাচে রান যা করার তিনিই করেছেন। দুই ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি। সিরিজে বাংলাদেশের হাফ সেঞ্চুরিও এই দুটিই। এর সঙ্গে যুক্ত হয়েছেন আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তৃতীয় ওয়ানডেতে একাদশ সাজানোই এখন বিপদ হয়ে দাঁড়িয়েছে!

সেরা দুই ব্যাটসম্যানকে হারিয়ে জরুরি ভিত্তিতে তাই ওয়ানডে দলে ডাকা হয়েছে মুমিনুল হককে। প্রস্তুতি ম্যাচের একাদশ পূর্ণ করতে ৬ ফেব্রুয়ারি প্রথম দলের সঙ্গেই নিউজিল্যান্ডে চলে এসেছিলেন মুমিনুল। এত দিন ওয়ানডে দলের সঙ্গেই ছিলেন। তাই তার মানিয়ে নিতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মুশফিক-মিঠুনের কাল স্ক্যান হওয়ার কথা থাকলেও সিরিয়াল পাননি। এটাই নিউজিল্যান্ডের নিয়ম; সবার জন্য এক আইন। মিঠুনের খেলবেন না এটা নিশ্চিত। আর মুশফিক না খেললে বুধবার মুমিনুল একটা ওয়ানডে খেলার সুযোগ পেতেই পারেন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে