,

তায়েব-মাহির ‘অন্ধকার জগত’ ৮০ প্রেক্ষাগৃহে

news-image

বিনোদন প্রতিবেদক : সারাদেশের ৮০টি প্রেক্ষাগৃহে আগামী ২২ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘অন্ধকার জগত’। চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকন পরিচালিত ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ডিএ তায়েব ও মাহিয়া মাহি।

সম্প্রতি সংবাদ সম্মেলনের মাধ্যমে নায়ক-প্রযোজক ডিএ তায়েব ছবিটি ৮০ সিনেমা হলে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

ডি এ তায়েব বলেন, ‘আমার নতুন ছবির কাহিনি সন্ত্রাসজগতের গল্প নিয়ে। ছবির মধ্যে মানবতার গল্প পাবেন দর্শক। সিনেমা হল মালিকদের মধ্যে ছবিটি নিয়ে বেশ উৎসাহ দেখেছি।’

‘অন্ধকার জগত’ ছবিতে তায়েব-মাহি ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, আনোয়ারা, আলেকজান্ডার বো, মৌমিতা মৌ, যুবরাজ শামীমসহ অনেকে।

ছবির মুক্তি উপলক্ষে ব্যাপক প্রচার-প্রচারণায় নেমেছেন সংশ্লিষ্টরা। নায়ক শাকিব খানও ছবিটির ডিজিটাল প্রচারণায় অংশ নিচ্ছেন। এছাড়া এফডিসির সামনে প্রজেকশনের মাধ্যমে ছবির গান ট্রেলার প্রদর্শন করতে দেখা গেছে।

এর আগে ডিএ তায়েবকে ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রে দেখা গেছে। ছবিতে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি ও পরীমণি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা