,

জঙ্গি হামলার প্রতিবাদে ভারতে পিসিএল’র সম্প্রচার বন্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : গত কয়েক বছর ধরেই ভারতের একাধিক টেলিভিশন চ্যানেল এবং সিনেমা নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানে। ভারত বিদ্বেষী মনোভাব পুষে রাখতেই পাকিস্তানে এধরনের কাজ করা হয়ে থাকে। উরি হামলার পর বলিউডে কাজ করতে আসা পাক শিল্পীদের দেশ ছাড়তে বলা হয়েছিল। এবার পুলওয়ামা হামলার পর ভারতে পাকিস্তানি সুপার লিগের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

ডি স্পোর্টসে সম্প্রচার করার কথা ছিল এই টুর্নামেন্ট। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে সেই খেলা ভারতে সম্প্রচার করবে না তারা। গত শনিবার খেলা থাকলেও চ্যানেল ব্ল্যাক আউট করে দেয়। রাত সাড়ে ৯টা থেকে পঞ্চম খেলা টেলিকাস্ট করার কথা ছিল চ্যানেলের। কিন্তু এবার থেকে পাক সুপার লিগের আর কোনো খেলাই দেখানো হবে না বলে জানিয়ে দেওয়া হয়।

পুলওয়ামা হামলার প্রতিবাদে মুম্বাই ক্রিকেট ক্লাব থেকে ইমরান খানের ছবি সরিয়ে দেওয়া হয়েছে। ক্রিকেট জগতের অন্যতম দক্ষ খেলোয়াড় হিসেবেই ইমরান খানের ছবি রাখা হয়েছিল মুম্বাই ক্রিকেট ক্লাবে। পাকিস্তান টিমের ছবিও ছিল সেখানে। কিন্তু পুলওয়ামায় জঙ্গি হামলার পরেই প্রতিবাদ জানাতে পাকিস্তানি ক্রিকেট দলের ছবিও সরিয়ে দেওয়া হয়েছে। ‌‌

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে