,

সৌদি যুবরাজকে বহনকারী গাড়ি নিজেই চালালেন ইমরান খান

news-image

অনলাইন ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রবিবার পাকিস্তান পৌঁছানোর মধ্য দিয়ে তার এশিয়া সফর শুরু করেছেন। দুই দিনের সফরে তিনি রবিবার পাকিস্তানে পৌঁছেছেন। ‘এমবিএস’ হিসেবে পরিচিত যুবরাজ সালমান সোমবার পর্যন্ত রাজধানী ইসলামাবাদে অবস্থান করবেন।

এদিকে, বিমানবন্দরে পৌঁছানোর পর সালমানকে বহনকারী গাড়ি নিজেই চালিয়ে বাসভবনে নিয়ে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার রাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাটিতে পৌঁছান সালমান। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী অভ্যর্থনা জানান। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গান স্যালুট দেওয়া হয়।

প্রসঙ্গত, শনিবার সৌদি যুবরাজের পাকিস্তান সফরের কথা ছিল। কিন্তু হুট করে একদিন তা পেছানো হয়। তবে কি কারণে একদিন যুবরাজের সফর পেছানো হয় তা নিয়ে বিস্তারিত বলা হয়নি। তবে আল-জাজিরার খবরে বলা হয়েছে, কাশ্মীরের পুলওয়ামায় হামলার জেরে একদিন যুবরাজের সফর পেছানো হয়।
সালমানের দুই দিনের সফর ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর