,

রশিদ গাজিকে হত্যা করল ভারতীয় সেনারা

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণের অন্যতম হোতা আফগান নাগরিক রশিদ গাজিকে হত্যা করল ভারতীয় সেনারা।

এই রশিদ গাজিই কাশ্মীরে আত্মঘাতী হামলাকারী আদিল আহমেদ দারকে বিস্ফোরণের প্রশিক্ষণ দিয়েছিল।

রবিবার গভীর রাতে পুলওয়ামার পার্শ্ববর্তী পিঙ্গলান এলাকায় জঙ্গিরা আবারও ভারতীয় সেনাদের ওপর হামলা চালালে তারাও পাল্টা জবাব দেয়। এরপর শুরু হয় বন্দুকযুদ্ধ।

দুইপক্ষের গুলি বিনিময়ে এক মেজরসহ চার ভারতীয় সেনা সদস্য নিহত হন। পরে সেনাবাহিনী, সিআরপিএফ ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে নিহত হন রশিদ গাজি।

ওই এলাকায় আরও ২/৩ জন জঙ্গি আটকা পড়েছে বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম। এদের মধ্যে হামলার মূল পরিকল্পনাকারী পাকিস্তানি নাগরিক কামরানও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, আদিল গত বৃহস্পতিবার গাড়ি ভর্তি বিস্ফোরক নিয়ে কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবহরে আত্মঘাতী হামলা চালায়। এতে এখন ৪৯ জন সেনা নিহত হয়েছে। আহত রয়েছেন আরও অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: জি নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর