,

এবার কড়া জবাব দিল পাকিস্তান

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনাবহরে আত্মঘাতী হামলায় পাকিস্তানকে নিশানা করা নিয়ে এবার চারদিক থেকে কড়া জবাব দিল পাকিস্তান। হামলার দু’দিন পর রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের হাত থাকার কথা না ভেবে নিজেদের ত্রুটি নিয়ে মাথা ঘামাক ভারত।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুহম্মদ ফয়সাল বলেছেন, কোনো তদন্ত ছাড়াই হামলার পরই বলে দেওয়া হল জইশ-ই-মুহম্মদ ও পাকিস্তান জড়িত। অতীতে এমন ঘটনা হয়েছে। ভারতের এই চাল বহু পুরনো।

বৃহস্পতিবার পুলওয়ামার সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলার পরই ভারতের দিক থেকে দাবি করা হয়, ওই ঘটনার সঙ্গে জড়িত জইশ জঙ্গিরা। ফলে মনে করা হচ্ছিল, পাকিস্তান এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেবে। কিন্তু সরকারিভাবে তা এলো রবিবার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ভারতের উচিত এই ঘটনার পেছনে তাদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি কিংবা গোয়েন্দা তথ্যে কোনো ঘাটতি রয়েছে কিনা। ভারত আত্মঘাতী জঙ্গি আদিল দারের ভিডিওকে সত্য বলে দাবি করেছে। অন্যদিকে কুলভূষণ যাদবের স্বীকারোক্তিকে মিথ্যা বলছে।

শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহম্মদ কুরেশি বলেন, পুলওয়ামা হামলার জন্য কোনো দেশকে কাঠগড়ায় দাঁড় করানো যায় না। তবে, ভারতে ওই ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার কোনো সাক্ষ্য দিলে তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে। কোনো প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানের দিকে আঙুল তুলছে।

অন্যদিকে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পক্ষে থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের ওপরে দোষ চাপিয়ে দেওয়া খুব সহজ। এভাবে সমস্যার সমাধান হবে না। বিশ্বে কেউ তা বিশ্বাস করবে না। আমরা জানি নিজেদের কীভাবে বাঁচাতে হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর