,

লাগেজ স্ক্যানারে ছোট্ট মেয়ে!

news-image

অনলাইন ডেস্ক : লাগেজ স্ক্যানারের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই চমকে উঠলেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। গুড়িসুড়ি মেরে বসে আছে, ওটা কী! স্ক্যানিং শেষ হলে দেখা গেল বেরিয়ে আসছে পাঁচ বছরের একটি ছোট্ট মেয়ে। আর এ ঘটনাটি ঘটেছে পূর্ব চীনের শানডং প্রদেশের জিনান এলাকার একটি রেল স্টেশনে।

জানা গেছে, যাত্রা শুরু করার আগে মেয়েটির বাবা-মা নজর রাখছিল ব্যাগগুলি যাতে হারিয়ে না যায় সেই দিকে। আর বাবা-মায়ের সেই অন্যমনস্কতার সুযোগ নিয়েই দুরন্ত শিশুটি উঠে পড়ে স্ক্যানারের মেশিনের মধ্যে। স্ক্যানার পরীক্ষার দায়িত্বে থাকা কর্মকর্তারাও অবাক হয়ে যান এই ঘটনায়। মেয়েটি বেরিয়ে আসার পর তার মা-বাবাকে কর্মকর্তারা ও পুলিশ কর্মকর্তারা বোঝান নিজের সন্তানের দিকে ভাল করে নজর রাখতে।

সিসিটিভি ফুটেজেও বাচ্চাটির দৌরাত্ম্যের ছবি ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই স্ক্যানিং মেশিনে ঢুকে পড়ার আগে রেল স্টেশনের একটি কনভেয়ার বেল্টে উঠেও লাফালাফি করছিল ওই শিশুটি।
সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর