,

রাজধানীর বিজয়নগরে ডাস্টবিন থেকে গুলি-গ্রেনেড উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বিজয়নগর এলাকার একটি ডাস্টবিন থেকে ২৮টি গুলি ও একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাতে ঘটনাস্থল থেকে এসব উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহেদুজ্জামান বলেন, ফকিরাপুল কালভার্ট রোডের একটি লোহার ডাস্টবিনে কিছু গুলি ও গ্রেনেড পাওয়া যায়। এরপর ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি গ্রেনেড উদ্ধার করে। পরে এটিকে নিষ্ক্রিয় করা হয়। এ সময় ওই ডাস্টবিনের ভেতর থেকে রাইফেলের ২৮টি গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব গুলি ও গ্রেনেড কোথা থেকে এলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর