,

জঙ্গি হামলায় নিহত সেনার কফিনের সামনে মন্ত্রীর সেলফি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত সেনার কফিনের সঙ্গে সেলফি তুলে বিতর্কের মুখে পড়লেন দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী আলফোন্স কান্নানথানাম। গতকাল রোববার মন্ত্রীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই নিন্দার ঝড় বইছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার কেরালার ওয়ায়নাড় জেলায় নিহত সেনা বসন্ত কুমার ভিভিকে শ্রদ্ধা জানানো হয়। কফিনের সামনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সঙ্গে শ্রদ্ধা জানান আলফোন্স। এরপর কফিনের পাশ থেকে একটি সেলফি তুলে তা পোস্ট করেন তিনি। আর এতেই সমালোচনার কেন্দ্রে চলে আসেন এ নেতা।

সেলফির সঙ্গে একটি ক্যাপশনও দিয়েছিলেন মন্ত্রী। যাতে তিনি লিখেন, ‘সিআরপিএফ জওয়ান বসন্ত কুমারের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে তার বাড়িতেই। তার মতো মানুষদের জন্যই আমি এবং আমরা শান্তিতে বেঁচে থাকতে পারি। দেশ তাকে ভুলবে না।’

যদিও তার লেখা নেটিজেনদের মন নরম করতে পারেনি। এক নেটিজেন লেখেন, ‘স্যার, আরও ভালো একটা ক্যামেরা ব্যবহার করতে পারতেন সেলফি তোলার সময়। এই ক্যামেরায় তো আপনার মুখের লজ্জাটাও ঠিকঠাক প্রকাশ পাচ্ছে না!’

আরেকজন লেখেন, ‘এইটা কি নাটক করার আদর্শ সময় বলে মনে হলো আপনার?’ একজন লিখেন, কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে এত ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণ আশাই করা যায় না। অনেকেই বলেন, মন্ত্রী শোকের স্থানে গিয়ে নিজের ‘আত্মপ্রচার’এ ব্যস্ত হয়ে পড়েছিলেন।

গত বৃহস্পতিবার স্মরণকালের মধ্যে সবথেকে ভয়াবহ আক্রমণের ঘটনাটি ঘটে ভারতে সেনাবাহিনীর ওপর। কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফের বাসে ভয়াবহ জঙ্গি হামলায় শহীদ হন ৪০ জনের বেশি সেনা। আহতের পরিমাণও প্রায় সমান। শ্রীনগরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। অবন্তীপুরায় এই হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মোহাম্মদ।

যে গাড়ি বিস্ফোরণের ফলে সেনারা নিহত হন, সেই গাড়িটি চালাচ্ছিল জঙ্গি আদিল আহমেদ দার। কাকাপোরার বাসিন্দা আদিল আহমেদ দার গত বছরই এই সন্ত্রাসবাদী সংগঠনে নিজের নাম লেখান। তার অন্য দুটি নাম হলো ‘আদিল আহমেদ গাড়ি টকরানেওয়ালা’ ও ‘ওয়াকস কমান্ডো অব গুন্দিবাগ’।

এই ভয়াবহ হামলার পরই তার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর