,

কাশ্মীরে ফের জঙ্গি হামলায় মেজরসহ নিহত ৬

news-image

অনলাইন ডেস্ক : ভারতের কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর মেজরসহ ছয়জন নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে রাজ্যের পুলওয়ামা জেলায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পুলওয়ামার পিঙ্গলান এলাকায় জঙ্গিরা আত্মগোপনে রয়েছে-এমন খবরে সেখানে অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ ও সিআরপিএফ। এ সময় তারা দুই-তিনজন জঙ্গিকে ঘিরে ফেলে। এতে করে পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এর পর উভয়পক্ষের গোলাগুলিতে ওই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সেনাবাহিনীর একজন মেজর রয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। নিহত চার সেনারা ৫৫ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য ছিলেন।

পুলিশ সূত্র জানিয়েছে, সংঘর্ষের জন্য একজন সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন। আপাতত গোলাগুলি বন্ধ হয়েছে, কিন্তু তল্লাশি অভিযান চলছে।

এর আগে গত বৃহস্পতিবার কাশ্মীরের মহাসড়কে এক আত্মঘাতী বোমা হামলায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেসের (সিআরপিএফ) ৪০ জনেরও বেশি সেনা নিহত হন। এর চার দিন পর পুলওয়ামাতেই ফের গোলাগুলির এ ঘটনা ঘটলো।

এবারের ঘটনাটি বৃহস্পতিবারের আত্মঘাতী হামলার স্থান থেকে ছয় থেকে আট কিলোমিটার দূরে ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়।

পুলওয়ামার ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জ্যাশ-এ-মোহাম্মদ। এর পরই ভারতের তরফ থেকেও পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ শুরু হয়ে গেছে। মোদি সরকার পাকিস্তান থেকে আমদানি করা সমস্ত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বৃদ্ধি করেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর