,

এবার পাকিস্তানের সেনা বহরে আত্মঘাতী হামলায় ৯জন নিহত

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের কোয়েট্টায় পাকিস্তানের সেনা বহরে আত্মঘাতী হামলা হয়েছে। দেশটির বেলুচিস্তানের কাছে এই হামলায় অন্তত ৯ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও ১১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম নিউজ এইট্টিন।

গত বৃহস্পতিবার বিকালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপুরায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৪৯ জন ভারতীয় সিআরপিএফ জওয়ান নিহত হন। ওই ঘটনার মাত্র তিনদিন পর পাকিস্তানি সেনা বহরে হামলা হলো।

দ্যা বেলুচিস্তান পোস্টের বরাত দিয়ে নিউজ এইট্টিন জানায়, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচ রিপাবলিকান গার্ডস এই হামলার দায় স্বীকার করেছে। সৌদি আরবের ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান পাকিস্তানে পৌঁছার কয়েক ঘণ্টা আগে এই হামলা হয়।

কাশ্মীরে হামলার ঘটনায় গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে পাকিস্তানের সেনা বহরে হামলার ঘটনা দেশ দুটির পারস্পরিক সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর