,

কুশল পেরেরায় মুগ্ধ ক্রিকেট বিশ্ব

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ইনিংসই খেললেন কুশল পেরেরা। নিশ্চিত পরাজয়ের ম্যাচে চাপ এড়িয়ে ১৫৩ রানের বিস্ময় ইনিংস খেলেন পেরেরা। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে পজায়ের শঙ্কা এড়িয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেটের জয় পায় শ্রীলংকা।

ডারবানে আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে জয় উপহার দেয়া পেরেরা বলেন, নিজের কাজটা ঠিকঠাক করতে পেরেছি। তবে এখন খুব ক্লান্ত লাগছে।

দ্বিতীয় ইনিংসে ৩০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলংকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বসা শ্রীলংকা এক পর্যায়ে ২২৬ রানে হারায় ৯ উইকেট। তখনই অনুমেয় ছিল লংকানদের পরাজয় নিশ্চিত।

দলের এমন কঠিন মুহুর্তে ফার্নান্দোকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৭৮ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পেরেরা। চতুর্থ ইনিংসে রান তাড়া করে জেতার ক্ষেত্রে বিশ্বরেকর্ড। পেরেরা অপরাজিত থাকেন ১৫৩ রানে।

খেলা শেষে পেরেরা বলেন, আমার নিজের ওপর বিশ্বাস ছিল, ম্যাচটা জেতাতে পারব। লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা আমাকে খুব সাহায্য করেছে। আমি যখনই সুযোগ পেয়েছি, বড় শট খেলেছি।

পেরেরার ব্যাটিংয়ে মুগ্ধ প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস। তিনি বলেন, পেরেরার ব্যাট থেকে সুপারম্যানের ইনিংস পাওয়া গেল। অবিশ্বাস্য ম্যাচ দেখলাম।

ম্যাচ জয়ী ইনিংস খেলা কুশল পেরেরাকে অভিনন্দন জানিয়ে শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সঙ্গকারা টুইটারে লেখেন, বিদেশে রান তাড়া করার ক্ষেত্রে কুশল পেরেরা সম্ভবত শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সেরা ইনিংসটা খেলল।

লংকার আরেক কিংবদন্তি ক্রিকেটার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলেন, পেরেরার ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের পরিচয় পাওয়া যাচ্ছে এই ইনিংসে।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ২৩৫ ও ২৫৯।

শ্রীলংকা: ১৯১ ও ৩০৪/৯।

ফল : শ্রীলংকা ১ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : কুশাল পেরেরা (শ্রীলংকা)।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো