,

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক- সিএনজি সংর্ঘষে  চালক নিহত

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় হাকিম মিয়া (২০) নামে একজন মারা গেছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাকিম উপজেলার হরষপুর গ্রামের মো. আশু মিয়ার ছেলে। তিনি সিএনজি চালিত অটোরিকশার চালক ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাকারিয়া হায়দার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে পড়ে ছিল। নষ্ট ট্রাকটি উদ্ধার করতে আরেকটি ট্রাক দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিল। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি ট্রাকের মাঝামাঝি ঢুকে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি ট্রাকসহ সিএনজিটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক হাকিম মারা যান।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের  কাছে হস্থান্তর করেন। ট্রাক আটক করা হয়েছে ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী