,

গোর্কণ ইউপির উপ-নির্বাচন শেষ মুর্হুতে জমে উঠেছে

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : আগামী ২৮ ফেব্রুয়ারি নাসিরনগর উপজেলা’র গোর্কণ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে শেষ মুর্হুতে ৪ জন চেয়ারম্যান প্রার্থী এখন নির্বাচনের মাঠে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাঁটাচ্ছেন। জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারনা।ভোটাররা ভাবছেন এবারের উপ-নির্বাচনে সৎ-যোগ্য ও ভাল প্রার্থীকে তাঁরা বিজয়ী করবেন। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চেয়ারম্যান প্রার্থী’রা এখন প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

গোর্কণ ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী ছোয়াব আহমেদ হৃতুল(নৌকা),জাতীয় পাটি (এরশাদ) প্রার্থী কামরুল হাসান খাঁন(লাঙ্গল),ডিঘর জেঠাগ্রামের স্বতন্ত্র প্রার্থী মোঃ রহমত আলী(মোটর সাইকেল) ও নুরপুর গ্রামের স্বতন্ত্র প্রার্থী সামসুল আরেফিন(আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা বিরামহীন ভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গনসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন। ভোট ও দোয়া চেয়ে করছেন কুশল ও শুভেচ্ছা বিনিময়।ইতিমধ্যে ইউনিয়ন জুড়ে ছেয়ে গেছে প্রার্থীদের পোষ্টার। ভোট চেয়ে পথসভা-গনসংযোগ ও মতবিনিময় এবং নির্বাচনী সভা করছেন।চলছে ভোট প্রার্থনা।নির্বাচনকে ঘিরে এলাকায় পাড়া.মহল্লা,দোকান পাঠে ব্যানার পোষ্টারে ছেয়ে গেছে।ফলে গোর্কণ ইউনিয়নে শেষ পর্যন্ত জমে উঠেছে নির্বাচনী প্রচারনা।এলাকার হাট-বাজার পথ-ঘাটে দলীয় দুই প্রার্থীসহ দুই স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে শুরু হয়েছে শেষ মুর্হুতের হিসাব নিকাশ। ৪ প্রার্থীকে নিয়ে নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়ন পরিষদের উপ-নিবার্চন হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। ৪জন প্রার্থীই সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

উপজেলা নিবার্চন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন,গোর্কণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন ‘২৮ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার)সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।গোর্কণ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২‘শ ২১ জন । উল্লেখ্য,গোর্কণ ইউনিয়নের চেয়ারম্যান হাসান খান গত ২০ ডিসেম্বর এক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করলে চেয়ারম্যান পদটি শূণ্য হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী