,

জঙ্গি হামলা : ২.৫ কোটি টাকা দেবেন অমিতাভ

news-image

বিনোদন ডেস্ক : পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন। নিহত জওয়ানদের পরিবারপিছু ৫ লাখ রুপি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। সব মিলিয়ে তিনি দেবেন আড়াই কোটি টাকা। অমিতাভ টুইট করে জানিয়েছেন, নিহতের সংখ্যা ৪৯-এ গিয়ে দাঁড়িয়েছে। এর জন্য আমি দিচ্ছি আড়াই কোটি রুপি

নিহত জওয়ানদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন দেশের একাধিক তারকা। ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ জানিয়েছেন তিনি তাঁর স্কুলে নিহত জওয়ানদের সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করে দেবেন। অমিতাভের মুখপাত্র সংবাদসংস্থাকে আগেই অবশ্য জানিয়েছিলেন, বচ্চনজি প্রতিটি নিহতের পরিবারকে ৫ লাখ টাকা দেবেন। সেটি কী পদ্ধতিতে করা যাবে তা এখন খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন ৪০ জওয়ান। এদিন জম্মু থেকে সিআরপিএফের একটি কনভয় শ্রীনগর যাচ্ছিল। সে সময় অবন্তীপোরার কাছে একটি বিস্ফোরকভর্তি গাড়ি এসে ধাক্কা মারে ওই কনভয়ে।

হামলায় দায় স্বীকার করেছ জইশ-ই-মহম্মদ। গাড়ি বোমা নিয়ে হামলা করে এলাকারই যুবক আদিল আহমদ দার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর