,

ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক বিকালে

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। রবিবার বিকাল ৪টায় গণফোরামের আরামবাগ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

শনিবার ঐক্যফ্রন্টের দফতরপ্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজকের বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। বৈঠকে স্টিয়ারিং কমিটির নেতা জাসদ সভাপতি আ স ম আবদুর রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমানসহ সব নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।

বৈঠকে একাদশ নির্বাচনে ‘ভোট ডাকাতি’ আগামী ২৪ ডিসেম্বরের গণশুনানি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

তবে বৈঠকে থাকবেন না ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করায় তিনি আজকে থাকতে পারছেন না বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর