,

লক্ষ্মীপুরে স্ত্রী-সন্তান নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী ও ৩ ছেলে-মেয়েকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন পলাশ কুরি (৩২)। পলাশের বর্তমান নাম আবদুর রহমান। তিনি উপজেলার ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর বাড়ির বাসিন্দা। স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করায় তাদের জন্য উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া করা হয়।

আবদুর রহমান স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করায় উপজেলার পদ্মা ইলেক্ট্রনিক্সের মালিক আনোয়ার তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন জীবকা অর্জনের জন্য আবদুর রহমানকে একটি ব্যবসা-প্রতিষ্ঠান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে পলাশ স্ত্রী ও সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণকারী বাকিরা হলেন- পলাশের স্ত্রী শিখা রানী কুরি, মেয়ে অন্বেষা রানী কুরি, উর্সি রানী কুরি ও ছেলে আবির চন্দ্র কুরি। ধর্ম পরিবর্তন হওয়ার পরে তাদের বর্তমান নাম হচ্ছে আবদুর রহমান, তার স্ত্রী সুমাইয়া বেগম, মেয়ে আয়েশা আক্তার, খাদিজা আক্তার ও ছেলে মো. ইব্রাহিম।

জানতে চাইলে আবদুর রহমান জানান, বুঝ-জ্ঞান হওয়ার পর থেকেই ইসলাম ধর্মের প্রতি তিনি দুর্বল ছিলেন। বিয়ে করে সংসার জীবন ভালোই চলছে। তার সংসারে দুই-মেয়ে ও এক ছেলে আছে। সম্প্রতি তিনি তার ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছাটি স্ত্রীকে জানান। বিষয়টি জানার পর তার স্ত্রী তাকে অনুপ্রাণিত করেন। এরপর তিনি অনেকদিন ধরে মুসলমানদের রীতিনীতি পর্যালোচনা করেছেন। মহান আল্লাহ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সঃ) এর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। সেই বিশ্বাস থেকেই গত বৃহস্পতিবার তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

এ ব্যাপারে রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্যাহ জানান, কিছুদিন আগে আবদুর রহমান ইসলাম ধর্মের বিষয়টি তাকে জানান। বিষয়টি শুনে তিনি আবদুর রহমানকে আদালতে যাওয়ার পরামর্শ দেন। তিনি স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার ছেলে-মেয়েদের লেখাপড়াসহ সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর