,

প্রধানমন্ত্রী আবুধাবিতে পৌঁছেছেন

news-image

নিউজ ডেস্ক : জার্মানি সফর শেষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে আবুধাবি পৌঁছান তিনি।

এর আগে স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১০টায় ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই-০০৪ ফ্লাইটে জার্মানির মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আবুধাবির উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবুধাবি সফরকালে সংযুক্ত আরব আমিরাতে চতুর্দশ আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সফরকালে প্রধানমন্ত্রী দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও আমিরাত অব দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

এ ছাড়াও আল বাহার প্যালেসে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবি এবং আবুধাবির মহাসচিব, ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন সুলতান আল নাহইয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে।

তা ছাড়াও আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী যোগ দেবেন বলে জানা গেছে। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর