,

নারীদের শৌচালয়ে বোরকা পরে ঢুকলেন পুরুষ, তারপর…

news-image

অনলাইন ডেস্ক : নারীদের শৌচালয়ে বোরকা পরে ঢুকছিলেন এক পুরুষ। সাধারণভাবে সন্দেহ হওয়ার কথাও নয়। কিন্তু আশেপাশের মানুষ ঠিক ধরে ফেলেন বোরকা পরলেও আসলে তিনি কোনো মুসলিম নারী নন। গতকাল শনিবার ভারতের গোয়ার একটি বাসস্ট্যান্ডে ঘটেছে বিচিত্র এ ঘটনা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বোরকা পরা অবস্থায় পানাজি বাস স্ট্যান্ডের নারীদের শৌচালয় থেকে বেরিয়ে আসার সময়ই তাকে আটক করে স্থানীয়রা। পরে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে আটক করেছে গোয়া পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম ভার্গিল ফার্নান্দেজ। তিনি রাজ্য সরকারের এক কর্মচারী। তাকে ওই পোশাকে ধরে ফেলেন আশেপাশের স্থানীয় মানুষরাই। এমন আচরণের কী কারণ তা এখনও স্পষ্ট নয়।

গোয়া পুলিশের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘একজন মুসলিম নারীর ছদ্মবেশ ধারণ করায় অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯ ধারা (ছদ্মবেশ) অনুযায়ী মামলা করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর