,

হঠাৎ বৃষ্টিতে ভোগান্তি, তীব্র যানজট

news-image

নিজস্ব প্রতিবেদক : মো. ওবায়দুল হক। মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। সকাল ৯টায় অফিসে পৌঁছাতে মিরপুরের বাসা থেকে প্রতিদিন সোয়া ৭টার মধ্যেই বের হন তিনি। তবে আজ রোববার সকালের বৃষ্টির কারণে ৮টার পর বাসা থেকে বের হয়েছেন তিনি। এর পর সড়কে নেমে পাচ্ছেন না কোনো যানবাহন।

দৈনিক অামাদের সময় অনলাইনকে ওবায়দুল হক বলেন, ‘বৃষ্টির দিনে স্বাভাবিকভাবে যানবাহন কম। এখন অফিসে পৌঁছানো নিয়ে বিপাকে অাছি। বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি, কোনো অজুহাতেই কাজ হবে না। অফিস তো লেট দিয়েই দিবে।’

রাজধানীর খামারবাড়ি মোড়ে বাসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন জামাল শেখ। একটু পর পর সিএনজি ওয়ালাদেরকেও থামার জন্য সিগন্যাল দিচ্ছেন তিনি। তবে কোনোভাবেই যানবাহনে উঠতে পারছেন না তিনি।

জামাল শেখ দৈনিক অামাদের সময় অনলাইনকে বলেন, ‘অামার অফিস পুরোনো পল্টনে। বৃষ্টির কারণে বাসা থেকে বের হয়ে কোনো বাস পাইনি। অাবার সড়কেও দেখি অনেক যানজট, তাই পায়ে হেঁটেই মোহাম্মদপুর থেকে এ পর্যন্ত এসেছি। কিন্তু এখানেও একই অবস্থা। সিএনজিও পাচ্ছি না। পেলেও তারা চার গুণ বেশি ভাড়া চাচ্ছেন। ’

শুধু মাত্র জামাল শেখ অার ওবায়দুল হকই নয় সকাল থেকেই বিপদে পড়েছেন অফিসগামী এমন হাজার হাজার মানুষ। রাজধানীর মিরপুর, কাওরান বাজার, মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে এসব দৃশ্য দেখা গেছে।

রোববার সকাল ৭টা থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। বৃষ্টির কারণে ঢাকার অনেক এলাকার সড়কে পানি জমে গেছে। অার সড়কে পানির কারণে বিভিন্ন স্থানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বাতাসের কারণে গাছের ডাল ও ক্যাবল ছিঁড়ে পড়েছে মূল সড়কে।
ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাই অফিগামী যে সকল মানুষ যানবাহনে উঠতে পেরেছেন তারাও যানজটের কারণে সঠিক সময়ে অফিস পৌঁছাতে পারেননি।

এদিকে যানবাহন চলাচল স্বাভাবিক করতে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের। শীত ও বৃষ্টি মাথায় নিয়ে গায়ে রেইন কোট পড়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন তারা।

মিরপুর এলাকায় হাসান নামে এক ট্রাফিক পুলিশ সদস্য দৈনিক অামাদের সময় অনলাইনকে বলেন, ‘মেট্রো রেলের কাজের জন্য এই সড়কে এমনিতেই বেশিরভাগ সময় যানজট লেগে যায়। এর পর বৃষ্টির পানি সড়কে জমে থাকায় গাড়িগুলো ঠিক মত চলতে পারছে না। তাই যানজটের অবস্থা সৃষ্টি হয়েছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় আনতে কাজ করছে পুলিশ। ’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর