,

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

news-image

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতদের মধ্যে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তারা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ জানান, ওরসের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌঁছালে রডবোঝাই একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জন মারা যান। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর