,

নিজের সুরে গান গাইলেন রুনা লায়লা

news-image

বিনোদন প্রতিবেদক : উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা দীর্ঘদিন পর নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন আরেক প্রখ্যাত গীতিকার কবির বকুল। সঙ্গীতায়োজন করেছেন লন্ডনের মিউজিক অ্যারেঞ্জার রাজা কাশেফে।

গানের কথা হচ্ছে ‘ফেরাতে পারিনি আর তোমাকে এ ভালোবাসায়’। এই গানটি নিয়ে রুনা লায়লা বেশ আবেগাপ্লুত ছিলেন। কারণ নিজের সুরে রুনা লায়লা এবারই প্রথম গাইলেন।
রুনা লায়লা বলেন, অবশ্যই ধন্যবাদ দিতে চাই ধ্রুব গুহ’কে। কারণ তার যদি আগ্রহ না থাকতো তাহলে এই গানই হয়তো করা হয়ে উঠতো না। ধ্রুব সত্যিকারের একজন সঙ্গীত পিপাসু মানুষ। গানের প্রতি তার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। প্রতিনিয়ত আমার গানকে ঘিরে তারমধ্যে যে ভালোলাগা আমি দেখেছি তা শিল্পী হিসেবে আমাকেও বেশ অভিভূত করেছে। অবশেষে যখন গানটি রেকর্ড করা হলো তখন ধ্রুব’র মধ্য যে আনন্দ দেখেছি সেটা আমাকে মুগ্ধ করেছে।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস আমার নতুন এই গান শ্রোতা দর্শকের মধ্যে অন্যরকম ভালোলাগার সৃষ্টি করবে। কবির বকুল অসাধারণ একটি গান লিখেছেন। আর মিউজিক অ্যারেঞ্জার রাজা কাশেফেও অনেক শ্রম দিয়ে গানটি করেছে। রাজাকে বিশেষ ধন্যবাদ এতো সুন্দর সঙ্গীতায়োজনের জন্য।

গানটির প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘রুনা আপা এই উপমহাদেশের শ্রদ্ধাভাজন শিল্পী। আমাদের দেশের গর্ব। তার সুর করা, তারই কণ্ঠের এই গান আমার প্রতিষ্ঠানের জন্য ভালো কাজের দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই আমি মনে করি।’ জানা গেছে, শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করে প্রকাশ করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো