মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সাস্ট অলিক’ নাসায় যাচ্ছে

news-image

শাবিপ্রবি প্রতিনিধি : একের পরে এক সম্মাননা অর্জন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থীরা। এবার বিশ্বচ্যাম্পিয়নের তকমা লাগালো শাবিপ্রবি’র একদল শিক্ষার্থী। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা (নাসা) কর্তৃক আয়োজিত ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮’এতে ‘বেস্ট ডেটা ইউটিলাইজেশন’ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে শাবিপ্রবি থেকে অংশগ্রহণকারী দল ‘সাস্ট অলিক’।

বিশ্বে প্রথম হওয়ায় নাসা’র সদর দপ্তরে যাওয়ার ডাক পেয়েছে ‘সাস্ট অলিক’ এর সদস্যবৃন্দ। শনিবার দুপুরে ‘সাস্ট অলিক’র প্রথম স্থান অধিকার এবং নাসায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ‘সাস্ট অলিক’র মেন্টর ও শাবিপ্রবি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী।

তিনি জানান, শুক্রবার রাতে মেইলের মাধ্যমে প্রথম হওয়ার বিষয়টি নিশ্চিত করে নাসা। সাস্ট অলিকের সদস্যবৃন্দ হলেন, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এসএম রাফি আদনান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী মাইনুল ইসলাম ও আবু সাবিক মেহেদী ও একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির হাসান।

বিশ্বপ্রিয় চক্রবর্তী জানান, ‘নাসায় প্রদত্ত তথ্য থেকে ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশন ‘লুনার ভিআর’তৈরি করে বেস্ট ডেটা ইউটিলাইজেশন ক্যাটাগরিতে বিশ্বের সেরা হয় তারা। বাংলাদেশি হিসেবে এটিই নাসায় প্রথম কোনও অর্জন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে চাঁদের পরিবেশ, তাপমাত্রা, বিভিন্ন জায়গার অবস্থা, চাঁদে যা আছে যেসব এর আগে কেউ কখনও দেখেনি, চাঁদ থেকে সূর্যের ছবি কেমন হয় ইত্যাদি বিষয়গুলো দেখা যাবে।

তিনি আরও জানান, অলিকের সদস্যদের কেউই সিএসই বিভাগের শিক্ষার্থী নয়। শুধুমাত্র নিজেদের আগ্রহের কারণে তারা আজ এপর্যন্ত যেতে পেরেছে যা প্রশংসার দাবিদার। তাদের মধ্যে কাজী মাইনুল ইসলাম ও আবু সাবিক মেহেদী ‘সেকেন্ড মেজর’হিসেবে সিএসই বিভাগের পড়াশোনা করছে।

তিনি বলেন, কবে যাওয়া হবে তা এখনও নাসা থেকে জানানো হয়নি, তবে খুব শিগগিরই জানানো হবে। নাসায় যাওয়ার ক্ষেত্রে আর্থিক কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। কারণ যাওয়া-আসার ক্ষেত্রে নাসার পক্ষ থেকে কোনও ধরনের আর্থিক সহায়তা করা হবে না। যাওয়া-আসায় বিশাল পরিমাণ অর্থ প্রয়োজন যা শিক্ষার্থীদের পক্ষে বহন করা সম্ভব নয়। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সরকার এবং যেকোনও প্রতিষ্ঠানকে স্পন্সর হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সাস্ট অলিকের সদস্য কাজী মাইনুল ইসলাম ও আবু সাবিক মেহেদী বলেন, বাংলাদেশি ও শাবিপ্রবি’র প্রতিনিধি হিসেবে প্রথম নাসাতে আমন্ত্রণ পেয়ে আমরা আনন্দিত। বাংলাদেশের লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্ববোধ করছি।

এদিকে শাবিপ্রবি’র শিক্ষার্থীরা বিশ্বসেরা হওয়ায় এবং নাসা’র দপ্তরে আমন্ত্রণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মেধার স্বাক্ষর রাখছে এবং অনেক সম্মান বয়ে আনছে। তারা শুধু বিশ্ববিদ্যালয় নয় সারা বাংলাদেশের গর্ব। তাদের যেকোনও ধরনের সহায়তা লাগলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করা হবে। সাম্প্রতিককালে পর্তুগাল একটি টিম আন্তর্জাতিক একটি প্রতিযোগিতায় যাচ্ছে। আমরা তাদের আর্থিক এবং অন্যান্য সহায়তা করেছি। ভবিষ্যতেও আমরা এ ধরনের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সহযোগিতা করব।

প্রসঙ্গত, গতবছরের শেষের দিকে নাসা কর্তৃক আয়োজিত ‘স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮ এ ‘সাস্ট অলিক’অংশগ্রহণ করেছিল। সেখানে বিশ্বের ৭৯টি দেশের বাছাইকৃত ২৭২৯টি টিমকে পেছনে ফেলে শীর্ষ চারে অবস্থান করে নিয়েছিল ‘সাস্ট অলিক’।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক