,

সৈয়দা জাকিয়া নূরের শপথ

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : আ’লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূরকে শনিবার শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী- ফোকাস বাংলা

কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর শপথ নিয়েছেন।শনিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এবং হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সংসদ সদস্যের নির্বাচনী এলাকার নেতারা ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে ছিলেন।

সৈয়দা জাকিয়া নূর মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি প্রয়াত সৈয়দ নজরুল ইসলামের মেয়ে এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েও শপথ নেওয়ার আগে গত ৩ জানুয়ারি মৃত্যুবরণ করলে কিশোরগঞ্জ-১ আসনটি শূন্য হয়। ওই আসনের উপ-নির্বাচনে সৈয়দা জাকিয়া নূরসহ তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

নির্ধারিত সময়ে অন্য দু’জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে জাকিয়া নূর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর