,

বৈদ্যুতিক শর্ট সার্কিটকের আগুন নিয়ন্ত্রণে করণীয়

news-image

অনলাইন ডেস্ক : বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রায় ঘটে আগুন লাগার ঘটনা। তবে আপনি কখনো কি ভেবে দেখেছেন কেন এ ধরনের ঘটনা ঘটে? অবশ্যই কারণ রয়েছে। বাসা বা অফিস যে কোনো জায়গাতেই হতে পারে বৈদ্যুতিক শর্ট সার্কিট। বৈদ্যুতিক শর্ট সার্কিটে মুহূর্তে জীবন ও মানবসম্পদের ওপর নেমে আসতে পারে ভয়াবহ বিপর্যয়।

সম্প্রতি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটছে বলে জানিয়েছে উদ্ধারকাজে নিয়োজিত যথাযথ কর্তৃপক্ষ। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে যা স্টোররুমে ছড়িয়ে পড়ে।
শর্ট সার্কিট কী?

শর্ট সার্কিটের মধ্য দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হয়। এর ফলে উত্তাপ ও বিদ্যুতের ফুলকি ইত্যাদি সৃষ্টি হয়। নিরাপত্তা ফিউজ, সার্কিট ব্রেকার ইতাদি না থাকলে ওই বর্তনীতে অধিক উত্তাপের ফলে আগুন ধরে যেতে পারে। যা ঘরবাড়ি বা কারখানায় ছড়িয়ে দুর্ঘটনা ঘটাতে পারে। ঝড় বাদলের সময় গাছের ঢালপালা কিংবা উড়ন্ত পাখি বা বাদুর বৈদ্যুতিক পরিবহন বা বিতরণ তারে ফেইজ শর্ট বা লাইন শর্ট করতে পারে যার কারণে প্রচণ্ড শব্দ, ফুলকি বা অগ্নিকাণ্ড ঘটাতে পারে যা বিদ্যুৎ বিতরণব্যবস্থার ক্ষতিগ্রস্ত করে।

বাসা বাড়িতে সাধারণত নিম্নমানের তড়িৎ যন্ত্রপাতি বা ত্রুটিপূর্ণ সংযোগ তারের ক্ষতি ইত্যাদি বিভিন্ন কারণে শর্ট সার্কিট হয়ে থাকে। শর্ট সার্কিটের কারণে প্রায়শই ঘরবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে দেখা যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিটের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন যমুনা ফিউচার পার্কের ইলেকট্রিক দায়িত্বে থাকা আনোয়ার হোসেন (জিএম ইলেকট্রিক)। তিনি যুগান্তরকে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট নিয়ন্ত্রণে রাখতে উন্নতমানের ক্যাবল, ন্যাশনাল বিল্ডিং কোড, রুটিংমাফিক চেকিং, ওয়্যারিং, লকশিট তৈরি, রুমের তাপমাত্রা ইত্যাদি বিষয়ে সতর্ক থাকতে হবে।

আসুন এসব বিষয়গুলো বিস্তারিত জেনে নেই।

উন্নত মানের কেবল

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাঁচতে উন্নতমানের ক্যাবল ব্যবহার করা উচিত। এক্ষেত্রে অবশ্যই ব্রান্ডের তার ব্যবহার করতে হবে।

ন্যাশনাল বিল্ডিং কোড

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাঁচতে হলে অবশ্যই ন্যাশনাল বিল্ডিং কোড মেনে বাড়ি তৈরি করতে হবে। অর্থাৎ আপনার বাড়ির দেয়ালে ভেতরে বা বাইরে দিয়ে আপনি যে বৈদ্যুতিক লাইন টানতে চান তা হতে হবে ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী। রুটিংমাফিক চেকআপ

বৈদ্যুতিক শর্ট সার্কিট নিয়ন্ত্রণে অবশ্যই নিয়মিত রুটিংমাফিক চেকআপ করতে হবে। ছয় মাস পরপর নিয়ম মেনে এসব করলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ঝুঁকি এড়ানো যায়।

লকশিট তৈরি

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাঁচতে নিয়মিত প্রতিদিন লকশিট তৈরি করতে হবে। প্রতিদিন ডিউটি অনুযায়ী ওই লকশিটে আপরেট থাকবে। কোনো সমস্যা দেখা দিলে ব্যবস্থা নেবে।

রুমের তাপমাত্রা

কেবল বা রুমের তাপমাত্রা যদি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত গরম হয়ে যায় তবে তার প্রতি অবশ্যই নজরদারি বাড়াতে হবে। দ্রুত পরীক্ষা করে দেখতে হবে কী কারণে তা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর