,

সোহেল তাজের ছেলের বাগদান

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের একমাত্র পুত্র তুরাজা আহমদ তাজের বাগদান হয়েছে। গতকাল শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) একটি পারিবারিক অনুষ্ঠানে ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদ তাজের সাথে লাবিবা জামান নামের এক কন্যার পান-চিনি (বাগদান) হয়।

লাবিবা জামান ড. বদিউজ্জামান ভূঁইয়া ও ড. আবিদা সুলতানা ইভার একমাত্র কন্যা বলে জানা গেছে। লাবিবা জামান পেশায় আইনজীবী। ড. বদিউজ্জামান ভূঁইয়া আওয়ামী লীগের সাবেক স্বাস্থ বিষয়ক সম্পাদক।

তুরাজ তাজ সম্প্রতি লন্ডনের লিংকনস ইনন বিশ্ববিদ্যালয় থেকে ব্যারিস্টারি পাস করেছেন। তুরাজ আহমদ তাজের মা কনকা করিম। তিনি ইংরেজি দৈনিক নিউ এজ’র সহকারী সম্পাদক। বাগদাদ অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ ও পরিবারের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তুরাজের দাদা বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। জাতীয় চার নেতার একজন। একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখে বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী ও স্বাধীনতা যুদ্ধের অন্যতম নায়ক ছিলেন। দেশের জন্য রাজনীতি করতে গিয়ে জীবন দিয়েছেন।

তুরাজের দাদি সৈয়দা জোহরা তাজউদ্দীন দেশের সর্বপ্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরেছিলেন। দলটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি আমৃত্যু দলের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

সোহেল তাজ বলেন, আমার একমাত্র ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদ তাজ। তার নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করছি যাতে তাদের ভবিষ্যৎ জীবনের যাত্রা সুন্দর, সুখী ও শান্তিময় হয়। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর