,

চট্টগ্রামে স্বামীর গলা কেটে স্ত্রী পলাতক!

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার নেছারিয়া আলিয়া মাদ্রাসা এলাকায় এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শনিবার বিকেলে স্থানীয় আবদুল আলি নগরের ইউসুফ মিয়ার একটি সেমিপাকা বাসা থেকে এক যুবকের মরদেহ ‍উদ্ধার করে পুলিশ।

পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) অর্ণব বড়ুয়া জানান, নিহত ওই যুবক কয়েকদিন আগে বাসাটি ভাড়া নেন। শনিবার সকাল ১১টার দিকে স্ত্রী পরিচয়ে এক নারীসহ ওই বাসায় ওঠেন। বিকেল তিনটার দিকে স্থানীয়দের কাছ থেকে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ওই যুবকের নাম-পরিচয় কিছুই বাড়ির মালিক জানেন না। তার জাতীয় পরিচয়পত্রও নেওয়া হয়নি। স্ত্রী পরিচয় দেওয়া নারীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দুই দিন আগে বাসা ভাড়া নেয় তারা। পুলিশ ওই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর