,

স্বেচ্ছায় বেকার থাকছে শিক্ষিতদের একটা অংশ : পরিকল্পনামন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শিক্ষিত জনগোষ্ঠীর একটা অংশ স্বেচ্ছায় বেকার থাকছেন। কিছু লোক আছেন, যারা গ্রামে যাবেন না। বাজারের প্রয়োজনে যে চাকরিটা তাকে দেওয়া হচ্ছে, সেটা তিনি করবেন না। অনেকে আছেন, চেয়ার দুলিয়ে কাজ করা- না করার একটা আধা কাজের মানসিকতা নিয়ে। কিন্তু এটা এখন সম্ভব নয়। এখন আমাদের কাজ করতে হবে হাতে কলমে। বাজারে যেটার চাহিদা আছে সেটাই করতে হবে।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘২০১৯ ফিন্যান্সিয়াল ইনক্লুসিভ সামিটে’ এ এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, কৃষি থেকে আমরা শিল্পে ঢুকছি। শিক্ষা ঢুকে গেছে আমাদের গ্রামে। প্রযুক্তিও সমান তালে ঢুকে যাচ্ছে। বেশি সচেতন হওয়ায় গ্রামের শিক্ষিত জনগোষ্ঠী কৃষিতে থাকছে না। শিক্ষিত জনগোষ্ঠী শহরমুখী হচ্ছে। কিন্তু সবার জন্য কাজ পাওয়া যাচ্ছে না। এই যে পাওয়া যাচ্ছে না, এ কারণে অনেকে বেকার থাকছেন।

তিনি আরও বলেন, ব্যাংকগুলোকে আমরা আইন করে বলছি, গ্রামে শাখা খুলতে হবে। সব ধরনের মানুষের অংশগ্রহণ আরও বাড়ানোর জন্য আয়োজন করা হয়েছে প্রথমবারের মতো ‘২০১৯ ফিন্যান্সিয়াল ইনক্লুসিভ সামিট’। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর