,

‘আমার প্রেম আমার প্রিয়া’ দ্বিতীয় সপ্তাহে ৩২ প্রেক্ষাগৃহে

news-image

বিনোদন প্রতিবেদক : নায়িকা পরীমণি ও নায়ক আরজু অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ মুক্তি পর দর্শক মহলে বেশ প্রশংসিত হচ্ছে। গেল ৮ ফেব্রুয়ারি সারাদেশের ৪৫টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়।

এদিকে ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহে এসেও ছবিটি ৩২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ছবির পরিচালক শামীমুল ইসলাম শামীম।

শামীম বলেন, সম্পূর্ণ প্রেমের ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’। আমার নির্মিত প্রথম ছবিটি দর্শকরা পছন্দ করেছেন এটা আমার জন্য আনন্দের। আমি এখনকার সময়ের দর্শকদের কথা চিন্তা করে ছবিটি নির্মাণ করেছি। ঢাকা ও ঢাকার বাইরে থেকে দর্শকদের ভালো রেসপন্স পেয়েছি। বিশেষ করে ঢাকার বাইরের দর্শকদের ছবিটি নিয়ে বেশ আগ্রহ।

আরজু-পরীমণি ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন।
উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পর এই প্রথম বাংলার ছবির স্টাইল আইকন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ অভিনীত কোনও গান রিমেক করা হয়েছে। ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম’। জাকির হোসেন রাজু পরিচালিত ‘জীবন সংসার’ ছবির গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। পরিচালকের লেখা, আবু তাহেরের সুর ও সঙ্গীতে গানটিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন এবং আগুন।

সালমান-শাবনূর জুটি অভিনীত এই গানটি আবারও নতুনভাবে দেখা যাবে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে। নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও খেয়া। সঙ্গীত আয়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর