,

বন্দুকধারীদের গুলিতে নাইজেরিয়ায় ৬৬ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কাদুনা প্রদেশে দুটি সম্প্রদায়ের ওপর বন্দুকধারীদের হামলায় ৬৬ জন নিহত হয়েছেন। শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে ওই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় সেখানে নিরাপত্তা বাহিনী ‘মোতায়েন করা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

কাদুনা গর্ভনরের একজন মুখপাত্র শুক্রবার বলেন, প্রদেশের মারো গিদা ও কাজুরুর ইরিতে অপরাধীদের হামলার পর ৬৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
তিনি বলেন, নিহতদের মধ্যে ২২ জন শিশু ও ১২ জন নারী রয়েছেন। এছাড়া আহতাবস্থায় উদ্ধার করা চারজনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

ওই হামলার পর প্রদেশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কাদুনার একজন বাসিন্দা আব্দুলকাদির ইনুওয়া বলেন, আমি আশা করি নিরাপত্তা বাহিনী তাদের পরিকল্পনা আরও জোরদার করবে এবং আর যাতে কোনও প্রাণহানি না ঘটে তা নিশ্চিত করবে। বিশেষ করে নির্বাচনের সময় উত্তেজনা কমাতে কাজ করবে তারা।

এদিকে আজ নাইজেরিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। ভোটগ্রহণ শুরু হওয়ার মাত্র পাঁচ ঘণ্টা আগে এই ঘোষণা দেয় দেশটির ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেকটোরাল কমিশন (আইএনইসি)।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর