,

বিনা খরচে প্রবাসীদের লাশ দেশে যাবে : অর্থমন্ত্রী

news-image

ইতালি প্রতিনিধি: ইতালির রোম সফররত বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে সংবর্ধনা দিয়েছে ইতালি আওয়ামী লীগ। রোমের একটি চাইনিজ রেস্তোরায় আয়োজিত এই সংবর্ধনায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী।

এ সময় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, প্রবাসীরা দেশের এক একজন অর্থমন্ত্রী ।বর্তমান সরকার প্রবাসী বান্ধব সরকার । প্রবাসীদের যৌক্তিক দাবি পূরণে সরকার বন্ধ পরিকর। দেশে লাশ পাঠাতে আর ভিক্ষা করতে হবে না। সরকার সম্পূর্ণ খরচ দিয়ে লাশ পাঠাবে।

তিনি আরো বলেন, আজ থেকে বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করা হবে। টাকা পাঠাতে কমিশন বন্ধ করে চার্যবিহীন দেশে অর্থ প্রেরণ করার সুবিধা দেওয়া হবে। প্রবাসীদের যেসব দাবি মেনে নেওয়ার মত তা সবগুলোই বাস্তবায়ন হবে আশা রাখি।
ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাইদ খান, আব্দুর রব ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক আবতাব বেপারী, শোয়েব দেওয়ান, আবু তাহের সহ আরো অনেকে।

এ সময় মন্ত্রী কে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় ইতালি যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, ইতালিস্থ নাঙ্গলকোট ফাউন্ডেশন। শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর