,

নাইজেরিয়ার নির্বাচন স্থগিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভোট গ্রহণের জন্য নির্ধারিত সময়ের মাত্র কয়েকঘণ্টা আগে স্থগিত হলো নাইজেরিয়ার প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন।

শনিবার সকালে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনের মাত্র পাঁচ ঘণ্টা আগে ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেক্টোরাল কমিশনের (আইএসইসি) পক্ষ থেকে এ ঘোষণা আসে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

নতুন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৩ ফেব্রুয়ারি ওই ভেটগ্রহণ হবে।

এক সপ্তাহের জন্য নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়ে আইএসইসির চেয়ারম্যান মাহমুদ ইয়াকুব বলেন, নির্ধারিত সময়ে নির্বাচনের ভোটগ্রহণ সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচনের সংকল্প ছিল আমাদের। ভোট নিয়ে সচেতনভাবে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির রাজধানী আবুজায় আইএসইসির এক জরুরি বৈঠকের পর ভোট স্থগিতের এ সিদ্ধান্ত আসে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে ২০১৫ সালেও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট ও সাংবিধানিক নির্বাচন ৬ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর