,

ঈশ্বরদীর রূপপুর প্রকল্পে কর্মরত রাশিয়ান যুবকের মৃত্যু

news-image

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ও প্রকল্পের গ্রিনসিটিতে বসবাসরত জেলেস্কি ভাটজিম (৩৪) নামে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।

তিনি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ট্রেট রোশিম নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানে ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, উপজেলার সাহাপুর নতুন হাট মোড়ে রূপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটির ৩নং ভবনের ১৪ তলায় ওই রাশিয়ান নাগরিক বসবাস করতেন। শনিবার সকাল ৮টার দিকে ওই ভবনের একজন ১৪ তলার ওই কক্ষের ফলস ছাদের ভেতরে মাথা ঢোকানো নিথর অবস্থায় জেলেস্কি ভাটজিমকে দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ১০টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে হাসাপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, ঘটনার সময় বাথরূমের ফলস ছাদে রাখা গিজার থেকে ডাইনিংয়ের মেঝেতে পানি পড়ছিল। পানি পড়া বন্ধ করার জন্য ফলস ছাদে মাথা ঢুকিয়ে গিজারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তিনি মারা যান বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় রুশ নাগরিক জেলেস্কিকে উদ্ধার করে সকাল সোয়া ১১টার দিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শফিকুল ইসলাম শামিম তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ থানায় আনা হয়।

ওসি বলেন, ময়নাতদন্ত শেষে নিয়ম অনুযায়ী তার মরদেহ রাশিয়ায় পাঠানো হবে। সমকাল

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১