,

মাশরাফি ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন না

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে আরেকটি সিরিজ হার। সেই সঙ্গে যুক্ত হলো হোয়াইটওয়াশ হওয়ার সম্ভাবনা। যেভাবে আজ আত্মসমর্পণ করল বাংলাদেশ, তাতে আগামী ২০ তারিখ সিরিজের তৃতীয় তথা ম্যাচ নিয়ে ভালো কিছু আশা করা কঠিন হয়ে যাচ্ছে। আজ ক্রাইস্টচার্চে ৮ উইকেট এবং ৮৩ বল হাতে রেখে হেসেখেলে বাংলাদেশকে হারিয়েছে কিউইরা। এমন অসহায় আত্মসমর্পণে ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিং ব্যর্থতার দায় আবারও ফুটে উঠল তার কণ্ঠে।

আজ ম্যাচ শেষে টাইগার ক্যাপ্টেন বলেন, ‘এটা ছিল কঠিন একটি দিন। আমরা শুরুতে উইকেট হারিয়েছি। তেমন বড় কোনো জুটি গড়তে পারিনি। ৩০ রানের জুটি গড়েছি সেগুলো ৬০ বা ৭০ রানের হলে ম্যাচটা হয়তো অন্যরকম হতে পারত। এই ম্যাচ থেকে নেওয়ার মতো আমাদের ইতিবাচক খুব বেশি কিছু নেই। দল হিসেবে আমাদের খেলতে হবে। আমরা এখানে ২২০-২৩০ রান করছি, লড়াই করতে হলে অন্তত ২৭০-২৮০ রান করতে হবে।’

আজকের ম্যাচে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মোহাম্মদ মিঠুন। আজ তার সঙ্গে দলকে টেনেছেন সাব্বির রহমানও। অন্যদিকে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেন নিউ জিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। দুই ম্যাচেই তিনি উপহার দেন শতরানের জুটি। সেখানে পঞ্চাশ রানের জুটি গড়তেই সংগ্রাম করতে হচ্ছে বাংলাদেশের। একমাত্র বোলার হিসেবে আজ দুই উইকেট নিয়েছেন মুস্তাফিজ। বল হাতে এটাই বাংলাদেশের সাফল্য (!)।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর