,

প্রেম ও বিয়ের কথা স্বীকার করলেন অনিমেষ-ভাবনা

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজ পাড়ায় গুণী নির্মাতা অনিমেষ আইচ ও জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রেম-বিয়ের গুঞ্জন বহুদিনের। বরাবরই তারা বিষয়টি অস্বীকার করে এসেছেন। জানিয়েছিলেন, তারা ভালো বন্ধু। তবে এবার ভালোবাসা দিবসে, প্রেম ও বিয়ের কথা স্বীকার করলেন অনিমেষ-ভাবনা দু’জনেই।

তারা জানান, তারা এখন দু’জন দু’জনকে ভালোবাসেন। আর তারা সারাজীবন একসঙ্গে থাকতে চান।

অভিনেত্রী ভাবনা বলেন, ‘আমরা একে অপরকে ভালোবাসি। অনিমেষ বিশাল মনের মানুষ। আমরা শুরুতে একে অপরের বন্ধু ছিলাম। একটা সময় সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়।’

ভাবনা অভিনীত প্রথম ছবি ‘ভয়ংকর সুন্দর’। যা নির্মাণ করেছিলেন অনিমেষ আইচ। ছবির শুটিং করতে গিয়ে দুজনার মধ্যে ভালোবাসার শুরু। এর আগে, তারা শুধুই বন্ধু ছিলেন। নির্মাতা অনিমেষ তার এই ছবির প্রিমিয়ার শো করেন ভাবনার জন্মদিনে। বিষয়টি দারুণভাবে ভাবনাকে আকৃষ্ট করে। এরপর তারা একজন অন্যজনকে ভালোবাসার প্রস্তাব দেন চিঠির মাধ্যমে।

অনিমেষ আইচ বলেন, ‘ভাবনার সরলতা আমাকে মুগ্ধ করেছে। হৃদয়ে জন্ম দিয়েছে ভালোবাসার।’

বিয়ের বিষয়ে জানতে চাইলে দু’জনেই জানান, খুব শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর