,

ক্ষমা চাওয়ার পর মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ হবে না : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকায় ক্ষমা চাওয়ার পর মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্যে জামায়াতের ক্ষমা চাওয়ার বিষয়টি এখনো গুজব। ক্ষমা চাওয়ার পরও মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ হবে না।’

গত কয়েকদিন ধরেই মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামীর ভূমিকা নিয়ে দলের মধ্যে বেশ দ্বন্দ্ব শুরু হয়। অপেক্ষাকৃত তরুণ নেতারা দলীয় ফোরামে যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে তাদের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া ও মুক্তিযুদ্ধের সময়ের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়াসহ সংস্কার প্রস্তাব দিয়ে আসছেন।

এদিকে গতকাল শুক্রবার দলটির অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মুক্তিযুদ্ধে জামায়াত ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সংগঠন থেকে পদত্যাগ করলে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। নির্ভরযোগ্য সূত্র জানায়, শুধু রাজ্জাকই নন, অনেক নেতাই এই দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে নিষ্ক্রিয় অথবা দল ছেড়ে দেবেন বলে তথ্য রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর