,

আশুলিয়ায় লাইন ফেটে রাজধানীর বড় অংশে গ্যাস সরবরাহ বন্ধ

news-image

আশুলিয়ায় গ্যাস সঞ্চালন লাইন ফেটে গেছে। এতে আশুলিয়া, সাভার, মিরপুর, মোহম্মদপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ভোর থেকে গ্যাস না থাকায় এসব এলাকার লোকজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।শুক্রবার দিনগত রাত ১২টার পর কোনও এক সময় আশুলিয়ায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানির (জিটিসিএল) এর একটি সঞ্চালন লাইনের মধ্যে অবস্থিত গ্যাসকেট (লাইনের ভেতরের কিছু অংশ ফাঁকা থাকে, এই ফাঁকা অংশ গ্যাসকেট দিয়ে জোড়া দেওয়া হয়) ফেটে গেছে। এতে আশেপাশের এলাকায় বিশেষ করে এই লাইন দিয়ে যেসব এলাকায় গ্যাস সরবরাহ করা হয় সেসব জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর মেরামতের জায়গা নির্ধারণ করে সকাল ৮টার দিকে মেরামত কাজ শুরু করা করেছে।

এ বিষয়ে  তিতাসের পরিচালক ( অপারেশন) মো. কামরুজ্জামান জানান, ‘রাতে এই ঘটনা ঘটায় দুর্ঘটনার জায়গা নির্ধারণ সময় লেগেছে। সকাল থেকে জিটিসিএল মেরামতের কাজ শুরু করেছে। তারা জানিয়েছে, ২৪ ঘণ্টার মতো সময় লাগতে পারে। তবে আশা করছি দিনের মধ্যেই কাজ শেষ করতে পারবে।’তিনি জানান, লাইন ফাটার ঘটনায় মিরপুর,  ধানমন্ডি, গাবতলি, সাভার, আশুলিয়াসহ আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ কমে যায়। তবে সকালে মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ রয়েছে।এদিকে জিটিসিএল এক বিজ্ঞপ্তিতে  জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা আশুলিয়া ও  আমিনবাজার এলাকায় সিজিএস প্ল্যান্ট থেকে তিতাস গ্যাস সিস্টেমে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে শনিবার সকালে তিতাতের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জরুরি রক্ষণা‌বেক্ষণ কা‌জের জন্য আজ সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আশু‌লিয়া ও আ‌মিনবাজার সি‌জিএস প্ল্যান্ট থেকে তিতাস সি‌স্টে‌মে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর ফ‌লে আশু‌লিয়া, সাভার, আ‌মিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পী‌রেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিং‌রোড, মনসুরাবাদ, কা‌দিরাবাদ, মোহাম্মদপুর, লালমা‌টিয়া, ধানম‌ন্ডি, আ‌জিমপুর, হাজারীবাগ এবং তদসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বি‌ঘ্নিত হ‌তে পা‌রে বা গ্যা‌সের স্বল্পচাপ বিরাজ কর‌তে পা‌রে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর