,

প্রিয়াঙ্কা চোপড়া মা হচ্ছেন?

news-image

বিনোদন ডেস্ক : বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার মা হতে যাবার গুঞ্জন সম্প্রতি শোনা যায়। যদিও মাঝে বিষয়টি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেন প্রিয়াঙ্কা।

কিন্তু বিদেশি গণমাধ্যমের কিছু ছবি ও ভিডিও প্রিয়াঙ্কার মা হতে যাবার গুঞ্জনকে খানিকটা উস্কে দিয়েছে। কিছুদিন আগে নিউ ইয়র্ক ফ্যাশন উইকের একটি ভিডিওতে প্রিয়াঙ্কার ‘বেবি বাম্প’ অনেকটা স্পষ্ট বলেই মনে করছিলেন ভক্তরা।

এদিকে নায়িকার এক ঘনিষ্ঠবন্ধু জানায়, নিক-প্রিয়াঙ্কা দুজনেই শিশুদের খুব পছন্দ করেন। ধারণা করা হচ্ছিল ২০১৮ সালে যদি প্রিয়াঙ্কা-নিক স্বপ্নের বিয়ে করতে পারে তাহলে পরের বছরই হয়তো মাতৃত্বের স্বাদ গ্রহণ করবেন প্রিয়াঙ্কা।

গেল বছর ১ ডিসেম্বর ভারতের যোধপুরের উমেদ ভবনে ক্যাথলিক ধর্মমতে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। পরদিন ২ ডিসেম্বর হিন্দুরীতিতে আবার বিয়ে করেন তারা।

নিকের সঙ্গে প্রেমের গুঞ্জনের শুরু থেকেই প্রিয়াঙ্কাকে নানা সমালোচনার মুখে পড়তে হয়। একদিকে নিক ভিনদেশি ও ভিন্নধর্মে বিশ্বাসী। আবার বয়সেও প্রিয়াঙ্কার চেয়ে ১০ বছরের ছোট। শেষ পর্যন্ত সাহসী সিদ্ধান্ত নিয়ে নিককে বিয়ে করেন প্রিয়াঙ্কা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর