,

আতিকুল গড়তে চান সুস্থ, সচল ও আধুনিক ঢাকা

news-image

নিউজ ডেস্ক : চলুন সবাই মিলে পূরণ করি এই শহরের আশা। এই শহরে যাদের নিত্যদিনের ছোটাছুটি, সেই শহরটা চায় সবার একটুখানি ভালোবাসা। আমি সবাইকে নিয়ে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে চাই।

বললেন ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মো. আতিকুল ইসলাম। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুর মাজার রোডের সিদ্ধান্ত উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনের এমপি আসলামুল হক।

মো. আতিকুল ইসলাম বলেন, গতিময়, পরিবেশ বান্ধব ও নিরাপদ ঢাকা গঠনে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা চাই। ডিএসসিসি-ডিএমপিসহ সব সরকারি সংস্থা, প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের সহযোগিতা আমার একান্ত কাম্য।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আগা খান‌‌ মিন্টু, মুক্তিযোদ্ধা ও সাবেক কমিশনার মোবাশ্বের চৌধুরী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোসাম্মৎ রাজিয়া সুলতানা ইতি, ৯, ১০ ও ১১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রমুখ।আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর