,

ভালোবাসা দিবসে সুখবর দিলেন দেব-রুক্মিণী!

news-image

বিনোদন ডেস্ক : সেলুলয়েড ছাড়া সেভাবে দুজনকে একসঙ্গে দেখা যায় না। তবুও টলিপাড়ায় দেব-রুক্মিণীর সম্পর্কের কথা সবারই জানা। ভালোবাসা দিবসেও কি করছেন দু’জনে, তা নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। তারকা জুটি এমন বিশেষ দিনে অনুরাগীদের কথা ভুলে যাবেন তা কি হয়? বরং তাঁদের জন্য সুখবর শোনালেন এই সেলিব্রিটি জুটি। সোশ্যাল সাইটে শেয়ার করলেন তাঁদের আগামী ছবি ‘কিডন্যাপ’র টিজার।

এই ছবিতে দেবকে দেখা যাবে ডিজের ভূমিকায়। আর একজন চিত্র সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। একটি পাবে দেখা হয় তাঁদের। ওই পাবেই রুক্মিণী দেখেন চলছে চোরাচালান। ওই ছবিকে ক্যামেরাবন্দি করেন তিনি।

চোরাচালানকারীদের নজরে পড়ে যান তিনি। অপরাধ ধামাচাপা দিতে রুক্মিণীকে অপহরণ করে তারা। কুচক্রীদের হাত থেকে রুক্মিনীকে বাঁচাতে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ে দেব। এই নিয়ে এগোবে ছবির চিত্রনাট্য। কয়েকদিন আগে এই থ্রিলার ছবির একটি দৃশ্যের ছবি ভাইরাল হয়ে যায়। ওই ছবিতে দেখা গিয়েছে রুক্মিণীকে নেলপলিশ পরিয়ে দিচ্ছেন দেব। দু’জনের চোখের ভাষাতেই প্রকাশ পেয়েছে ভালবাসা। ছবির টিজার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দেব। যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় বেশ সাড়া জাগিয়েছে।

এই ছবিতে দেব-রুক্মিণী ছাড়াও দেখা যাবে চন্দন সেন, শ্রীপর্ণা রায়, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সাহিদুর রহমান, বুদ্ধদেব ভট্টাচার্য এবং অসীম রায়চৌধুরীকে। ছবির সংগীত পরিচালনা করেছে জিৎ গঙ্গোপাধ্যায়৷ সংলাপ এন কে সলিলের। তবে ছবি মুক্তির দিন এখনও জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর