,

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংর্ঘষে আহত১০

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ওরশ উপলক্ষে আয়োজিত মেলায় পণ্য কেনা-বেচাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে শহরতলী ভাটপাড়া এলাকায় হাই মাওলানার ওরশে এই সংঘর্ষ হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্হানীয়রা জানায়, ওরশের মেলায় পণ্য কেনা-বেচাকে কেন্দ্র করে নাটাই এবং ভাটপাড়ার দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুই গ্রামের কয়েক’শ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় মেলার কয়েকটি দোকান ও পার্শ্ববর্তী বাড়িঘর ভাংচুর করা হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্হলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে । অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী পালিত

মহর্ষি মনোমোহনের ১১৭তম প্রয়াণ দিবসে সমাধি মন্দির উদ্বোধন, আনন্দ আশ্রমে ভক্তদের মিলনমেলা

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ