,

আড়াইবাড়ী দরবার শরীফের আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন আজ

news-image

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি : আল্লাহ তায়ালার অমীয় বাণী আল কুরআনের আওয়াজকে সুমধুর কন্ঠে তিলাওয়াত করে বিশ্বদরবারে ছড়িয়ে দিচ্ছেন বিশ্ববিখ্যাত ক্বারী সাহেবগণ। এরই অংশ হিসেবে আড়াইবাড়ী দরবার শরীফের আল্লামা গোলাম হাক্কানী (রহ) এর মাগফিরাত কামনায় আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইকরা) এর উদ্যোগে কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় সুপার মার্কেট প্রাঙ্গণে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন আজ ১৭ ফেব্রুয়ারি রবিবার বাদ আছর শুরু হবে।

আড়াইবাড়ী দরবার শরীফের পীর আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মো. গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। পবিত্র কুরআন থেকে সুললিত কন্ঠে তেলাওয়াত করবেন, ক্বারী শাইখ ইয়াসির মাহমুদ শারকাওঈ, মিসর; ক্বারী হামীদ শাকের নেজাদ, ইরান; শাইখ আবদুর রহমান সা’দিয়ান, দক্ষিণ আফ্রিকা; ক্বারী ইয়াশার চৌহাদার, তুরস্ক; ক্বারী নো’মান পিমবায়াবায়া, ফিলিপাইন; শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, ঢাকাসহ খ্যাতনামা ক্বারীগণ। মাহফিলে উপস্থিত থাকার জন্য সকল ধর্মপ্রাণ ব্যক্তিগণকে আমন্ত্রণ জােিয়ছেন দরবার শরীফের পীর হযরত মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী পালিত

মহর্ষি মনোমোহনের ১১৭তম প্রয়াণ দিবসে সমাধি মন্দির উদ্বোধন, আনন্দ আশ্রমে ভক্তদের মিলনমেলা

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ