,

দুই নারী ইতিহাসের প্রান্তে

news-image

স্পোর্টস ডেস্ক : এলোইজ শেরিডান আগেই ইতিহাসের অংশ হয়ে গেছেন। প্রথম নারী আম্পায়ার হিসেবে পরিচালনা করেছেন সাউথ অস্ট্রেলিয়ান প্রিমিয়ার ক্রিকেটের প্রথম সারির ম্যাচ। এই গ্রীষ্মেই ক্ল্যারি পোলোস্যাকের সঙ্গে মিলে আম্পায়ারিং করেছেন মেয়েদের বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন স্টারসের ম্যাচটি। ওই ম্যাচ পরিচালনা করেও নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। অস্ট্রেলিয়ায় পেশাদার ক্রিকেটে আম্পায়িরং করা প্রথম নারী আম্পায়ার তাঁরা দুজন।

এ সপ্তাহেই আরেকটি নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন শেরিডান। প্রথম নারী হিসেবে পরিচালনা করবেন ছেলেদের প্রথম সারির প্রিমিয়ার ক্লাব ক্রিকেটের ম্যাচ। টি ট্রি গালি ও নর্দার্ন ডিসট্রিক্টসের মধ্যে সেই ম্যাচে শেরিডানের সঙ্গে জুটি বাঁধবেন আরেক নারী, মেরি ওয়ালড্রোন। অ্যাডিলেডের ম্যাচটিতে খেলবেন টেস্টে অস্ট্রেলিয়ার সহকারী অধিনায়ক ট্রাভিস হেড।

শেরিডানের সঙ্গী ওয়ালড্রোন একজন আইরিশ নারী ক্রিকেটার। গত বছরই দেশের হয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। ফুটবলও খেলেছেন আয়ারল্যান্ডের হয়ে। তবে ছেলেদের প্রথম সারির ক্রিকেটে এই প্রথম আম্পায়ারিং করতে যাচ্ছেন। দুই নারীর ইতিহাস গড়ার বিষয়টি নিয়ে রোমাঞ্চিত সাউথ অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের আম্পায়ার ও কোচ ড্যানিয়েল গুডউইন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের রাজ্যে নারী আম্পায়ারদের অনেকগুলো প্রথম দেখতে পাওয়াটা চমৎকার। এটা দেখতে পারা দারুণ এক ব্যাপার।’

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো