,

সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন শর্টসার্কিট থেকে : স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা স্টোররুমে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। দুটি ওয়ার্ড বাদে সব ওয়ার্ডে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চলছে।

মন্ত্রী আরও বলেন, আমাদের বেশ কিছু হাসপাতাল আছে পুরনো, এগুলোর অগ্নিনির্বাপক ব্যবস্থা আধুনিকায়ন করা প্রয়োজন। আমরা সব হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থা পর্যালোচনা করে দেখব।

এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর, ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। তাদের তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে আগুন দেখতে পেয়ে রোগী ও স্বজনরা চিৎকার শুরু করেন।

অগ্নিকাণ্ডের খবরে রোগী ও তাদের স্বজনরা হাসপাতালের ভেতর ছোটাছুটি শুরু করেন।

এতে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই পুরো হাসপাতাল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

তবে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ, রোগীর স্বজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে ভর্তি প্রায় ১২০০ রোগী বাইরে বের করে আনেন। তবে রোগী স্থানান্তরের সময় এক শিশুর মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর