,

ভালোবেসে প্রীতম-মিথিলার বিয়ে!

news-image

বিনোদন ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবসে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) প্রায় সবার অগোচরে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম আহমেদ ও অভিনেত্রী মিথিলা! ভালোবাসা দিবসের দিনে নিজের ফেসবুক স্ট্যাটাসে দুটি ছবি দিয়ে এভাবেই খবরটি জানান প্রীতম।

স্ট্যাটাসের ক্যাপশনে তিনি লেখেন-‘হুট করেই শুভদিনে শুভকাজটি সেরে ফেললাম। সময় সংকীর্ণতার কারণে সবাইকে জানাতে পারিনি। আমাদের জন্য দোয়া করবেন।’

দুটি ছবিতেই মিথিলা বউ সেজে বসে আছেন প্রীতমের পাশে। বর-কনের সাজে তাদের ছবি দুটি ফেসবুকে প্রকাশের পর থেকেই ভক্তরা উৎসাহী হয়ে পড়েন সত্যিই কি প্রীতম-মিথিলা বিয়ে করলেন! কিন্তু পরে জানা যায়, প্রীতমের ফেসবুক ওয়ালে পোস্ট করা ছবি দুটি ‘অবশেষে ভালোবেসে’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়ের ছবি। ভালোবাসা দিবসে এটির শুটিং করা হয়।

উল্লেখ্য, মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির শুটিং হচ্ছে। এটি পরিচালনা করছেন ফরহাদ আহমেদ এবং প্রযোজনা করেছে আলফা আই। শিগগিরই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাবে ভিডিও শেয়ারিং সাইট বায়োস্কোপ অরিজিনালস-এ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর