,

বিশ্ব ইজতেমা: আরও দুজন মুসল্লির মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে সফিকুর রহমান এবং মো. সিরাজুল ইসলাম নামের দুজন মুসল্লি মারা গেছেন। আজ শুক্রবার ভোরে ও গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ফেনী জেলার বাসিন্দা সফিকুর রহমান এবং কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলাম

বিশ্ব ইজতেমার মাসলেহাল জামায়াতের জিম্মাদার আদম আলী জানান, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে সফিকুর রহমান এবং বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সিরাজুল ইসলাম মারা গেছেন। তারা দুজনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এর আগে গতকাল দুপুরে নাটোরের মো. আলী (৫৫) এবং গত বুধবার দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বার (৪০) একই রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, আজ শুক্রবার ইজতেমা ময়দানে রান্নার কাজ করার সময় গরম পানি পড়ে দুই মুসল্লি আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর