,

‘ট্রাইব্যুনাল তাদের অভিযোগ পেশ করে এটা নতুন কিছু না’

news-image

নিউজ ডেস্ক : নির্বাচনের ফল বাতিলে ঐক্যফ্রন্টের প্রার্থীদের আবেদনের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেছেন, ‘১৫ ফেব্রুয়ারির মতো নির্বাচনের কলঙ্ক যাদের গায়ে, তাদের নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই।’

আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

এ সময় একাদশ জাতীয় নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রচুর অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা যেকোনো সংক্ষুব্দ ব্যক্তি মামলা করতে পারে। তারা ক্ষোভ প্রকাশ করতে পারে। এখানে আর নির্বাচনী পরাজিতরা ট্রাইব্যুনালের সম্মুখীন হয়। ট্রাইব্যুনাল তাদের অভিযোগ পেশ করে এটা নতুন কিছু না। তাদের অধিকারও আছে। মামলা করতে পারেন। এখন এই বিষয়টা আমাদের কিছু করণীয় না। যেহেতু নির্বাচন কমিশন এই নির্বাচনে যারা জয় লাভ করেছে তাদের গ্যাজেট প্রকাশ করেছে এবং বিজয় বলে ঘোষণা করেছে। এসব মামলা নির্বাচন কমিশন (ইসি) দেখবে।’

উপজেলা নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দুই-চার স্থানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে।’

প্রসঙ্গত, ১৯৯৬ সালে বাংলাদেশ ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয় লাভ করে। বিভিন্ন সহিংস ঘটনার মধ্যে এবং বিরোধীদলগুলোর প্রবল প্রতিবাদ ও নির্বাচন বর্জনের পরও ওই বছর ১৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোট গৃহীত হয়েছিল মাত্র ২১%। ৩০০টি আসনের মধ্যে বিএনপি ২৭৮টি আসন লাভ করে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর